Ad 728x90

Monday, May 25, 2026

রূপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু

রূপগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু



পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রূপগঞ্জ উপজেলাসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু। 


​তিনি বলেন, ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগের মহিমা নিয়ে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করা এবং অহংকার ও স্বার্থপরতা বিসর্জন দেওয়াই এই ঈদের মূল শিক্ষা।


ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা রূপগঞ্জবাসীর জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর ও সাম্যের সমাজ গড়ে তুলতে পারি—এই আমার প্রত্যাশা।”


​শুভেচ্ছা বার্তার শেষে তিনি রূপগঞ্জের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন এবং নির্দিষ্ট স্থানে কোরবানি দিয়ে পশুর বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে রূপগঞ্জকে পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানান।

Sunday, May 24, 2026

কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ

কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ

 


নিজস্ব প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার এক কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহার-রাণীনগর মহাসড়কের ডাঙ্গাপাড়া এলাকায়।


ভুক্তভোগী কাস্টমস কর্মকর্তা সারোয়ার হোসেন নয়নের দাবি, জমির ধান জোরপূর্বক কর্তন সংক্রান্ত একটি মামলার বিষয়ে নওগাঁ আদালতে প্রয়োজনীয় কার্যক্রম শেষে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার বহনকারী সিএনজির গতিরোধের চেষ্টা করেন।


তিনি জানান, পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে সিএনজি চালক দ্রুত গাড়ি চালিয়ে নিকটবর্তী একটি বাড়িতে আশ্রয় নেন। পরে বাড়ির সদস্যরা আতঙ্কিত অবস্থায় থাকা ভুক্তভোগীকে নিরাপত্তা দিতে এগিয়ে আসেন।


সেই বাড়ির সদস্যদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ আতঙ্কিত অবস্থায় সারোয়ার হোসেন নয়ন তাদের বাড়িতে প্রবেশ করলে তারা বিষয়টি বুঝতে পেরে তাকে নিরাপদ আশ্রয় দেন।


ভুক্তভোগীর অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে পথরোধ করেন টিএম রাসেল (পিতা-মৃত টিএম কায়কোবাদ), রিয়াদ সোনার (পিতা-মহসিন সোনার), আলম সোনার (পিতা-মৃত আনোয়ার সোনার), আব্দুল সাত্তার সরদার (পিতা-মৃত জসমতুল্লাহ) এবং আব্দুল আলিম (পিতা-আফজালুর রহমান)। অভিযুক্তদের সকলের বাড়ি আত্রাই উপজেলার হিঙ্গুলকান্দী গ্রামে।


করেছেন। অভিযুক্তদের বাড়ি আত্রাই উপজেলার হিঙ্গুলকান্দী গ্রামে বলে দাবি করা হয়েছে।


ঘটনার পর বিষয়টি স্বজন, স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনকে জানানো হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে আদমদীঘি থানা পুলিশের এসআই ইনতেজার ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করেন।


এ বিষয়ে বগুড়া জেলার আদমদীঘি জোনের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ভুক্তভোগী সারোয়ার হোসেন নয়ন এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


তবে এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Thursday, May 7, 2026

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু



নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাদ্দাম মিয়া নামের এক এনসিপি নেতার মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৭ এপ্রিল) আনুমানিক সকাল ১০ উপজেলার তারাবো ব্রিজের হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। 


মৃত সাদ্দাম মিয়া তারাবো পৌর যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী নিহত সাদ্দাম মিয়া ও ওই পৌরসভার দক্ষিণ মাসাব এলাকার আব্দুল লতিফের ছেলে। 


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে পিকআপ ভ্যানটি তার শরীরের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি তারাবো পৌর যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী হিসেবেও আলোচনায় ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির নেতাকর্মীরা। 


Sunday, May 3, 2026

রূপগঞ্জে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

রূপগঞ্জে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড




নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় প্রদান করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন, তারাব পৌরসভার খাদুন এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে পিয়ার আলী (২২) এবং একই এলাকার মোতালেবের ছেলে সেলিম (৩০)। এসময় আদালত পিয়ার আলীকে ৬ মাস এবং সেলিমকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দীন,  গোপন সংবাদের ভিত্তিতে তারাব পৌরসভার খাদুন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা সেবনরত অবস্থায় পিয়ার আলী ও সেলিমকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ৬ মাস ও ২ মাসের কারাদণ্ড দেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন সাহেবের নির্দেশে মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলাকে মাদকমুক্ত করার প্রচেষ্টা চলমান থাকবে। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় অপরাধের গুরুত্ব বিবেচনা করেই এ সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Saturday, May 2, 2026

রূপগঞ্জে বিএনপি-গনঅধিকার পরিষদের ২ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান

রূপগঞ্জে বিএনপি-গনঅধিকার পরিষদের ২ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান



রূপগঞ্জ নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের মাধ্যমে এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদ, বিএনপিসহ অন্যান্য সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী। 


শনিবার (০২ মে) দুপুরে তারাব পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ইউসুফ হোসাইন এবং  নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপি আহবায়ক যুবায়ের সরদার।


প্রধান অতিথি বলেন, বিগত ৫৪ বছরে ক্ষমতায় আসার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল, এমনকি জামায়াতকেও দেখেছি আমরা, তারা ভারতের আধিপত্য এবং আমেরিকার আধিপত্য স্বীকার করেছে। কোথাও কোথাও দেখেছি ভারতকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। আর অনেকে তো ভারতের সাথে তাল মিলিয়ে একটা ইঞ্জিনিয়ারিং একটা ইলেকশন করেছে। আমি বলব এটি একটি ওয়ান-ইলেভেনের সরকারের মতো সরকার। হয়তোবা এটা আপনি এখন দেখতে পাচ্ছেন না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল, প্রথম কি আমরা এরকম স্বৈরাচার দেখতে পেয়েছিলাম? স্বৈরাচার কবে রূপ নিয়েছিল ২০১৬-১৭ এর পর থেকে। যখন আমরা ডাকসু নির্বাচনের পর যখন আমরা রাজপথে ছিলাম ছাত্র সংগঠনগুলোর সাথে, আমরা রাজনীতি করেছিলাম, তখন একটা পিক পয়েন্ট ছিল। তখন মানুষ কথা বলতে পারতো না। বেগম খালেদা জিয়ার নামে কথা বললে গুম করা হতো। বিএনপির অনেক বড় বড় নেতারা পোস্টও করতে পারতো না কথাও বলতে পারতো না।

আমাদের একটা উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করবো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করবো। আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই আমরা অন্য কিছু দেখি নাই। ভারতীয় আধিপত্যবাদ দেখি নাই কিন্তু শুনতে শুনতে আমরা এত তিক্ত হয়েছি আওয়ামী লীগের অপকর্ম—এখন আওয়ামী লীগের নামে কেউ যদি মিথ্যা কথা কয় ওইটাও বিশ্বাস হয়ে যায় কেন জানি। অবস্থাটা হয়েছে এমন। হাসিনার নামে আমরা শুনছি। ওরে তো আমি একদম স্পষ্ট ভাষায় বলি, ও একটা লম্পট, একটা বাটপার। বাংলাদেশকে একটা নরকে পরিণত করে গেছে এই সংবিধানের মাধ্যমে। ওই সংবিধান বানাইছে ওর সংবিধান, ওই সংবিধান বানাইছে আওয়ামী লীগের সংবিধান। এটা বাংলাদেশের একাত্তরের সংবিধান কখনো না। এই কারণে এটাকে বলা হয় বাহাত্তরের সংবিধান।

 আর আমরা যে সংবিধানকে বাস্তবায়ন করতে চাই সেটাকে বলা হয় চব্বিশের সংবিধান, সেটাকে বলা হয় জুলাইয়ের সংবিধান। আগামী দিনেও যদি এই সংবিধান যদি বাস্তবায়ন হয়, কখনো বলা হবে না ২৬ বা ২৭ এর সংবিধান। এটাকে বলা হবে জুলাইয়ের সংবিধান। কারণ এটা জুলাইয়ের মানুষের আকাঙ্ক্ষার সংবিধান ছিল, এটা বাংলাদেশের মানুষের সংবিধান ছিল, এটা একজন শ্রমিকের সংবিধান ছিল, এটা একজন কৃষকের সংবিধান ছিল, এটা একজন রিকশা চালকের সংবিধান ছিল।

কিন্তু যারা এই সংবিধানকে তেরো সালে বলেছিল তাদের সভানেত্রী বলেছিল যে, এই সংবিধান যদি আমরা ক্ষমতায় আসি, বাংলাদেশে যদি মানুষের সংসদ, জনগণের সংসদ যদি কখনো প্রতিষ্ঠিত হয় এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। আর আজকে তারা এই সংবিধানকে নাকি রাখার জন্য বলছে। এটা নাকি ৩০ লক্ষ শহীদের রক্তের সংবিধান। এই সংবিধান কি ৩০ লক্ষ শহীদের রক্তের সংবিধান হতে পারে? এই ৩০ লক্ষ শহীদ কি এই একটা ফ্যাসিবাদী সংবিধানকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিল? কখনোই না। তো আমরা চাই একটি নতুন বাংলাদেশকে তৈরি করতে হলে, প্রতিষ্ঠিত করতে হলে যেমন এই দেশের ভিতর আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকতে হবে—যতই মতাদর্শ আলাদা থাকুক কিন্তু আমরা বাংলাদেশের পতাকায়, বাংলাদেশের ভূখণ্ডে আমরা একমত। তেমনি এনসিপির অস্তিত্বে আমাদের কোনো বিভাজন আমি দেখতে চাই না।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা এনসিপি সদস্য সচিব জুবায়ের আহমেদ তামজীদ,নারায়ণগঞ্জ জেলা এনসিপি সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান,কেন্দ্রীয় জাতীয় যুবশক্তি সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত,নারায়ণগঞ্জ জেলা এনসিপি ১নং সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম রাতুলসহ স্থানীয় এনসিপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবং নতুনদের কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 



Saturday, April 11, 2026

মিস এন্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের সেকেন্ড সিজনের রেজিস্ট্রেশন শুরু

মিস এন্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের সেকেন্ড সিজনের রেজিস্ট্রেশন শুরু



মনিরুজ্জামান অপূর্ব : বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিউটি প্রেজেন্ট মিস এন্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের সেকেন্ড সিজন রেজিস্ট্রেশন শুরু হয়েছে।


আমাদের প্রথম সিজন ছিল বিশাল সফলতা, যেটা আমরা করেছিলাম লা মেরিডিয়ান হোটেলে ।যেখানে প্রাথমিকভাবে ৭৫০+ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এবং আমাদের চূড়ান্ত বিজয়ী দেশের বিভিন্ন প্রান্তে পরিচিতি অর্জন করেছেন। প্রথম সিজনে অংশগ্রহণকারীরা পেয়েছেন আন্তর্জাতিক প্রশিক্ষণ, মিডিয়া কাভারেজ, এবং অসংখ্য ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ।


এই সিজনে, আমরা আরও ব্যাপক সুযোগ এবং নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছি। অংশগ্রহণকারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। আমাদের লক্ষ্য, প্রতিটি প্রতিযোগীকে তাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে নিয়ে যাওয়া।

Tuesday, April 7, 2026

গোলাকান্দাইলের ত্রাস মানিক নবী

গোলাকান্দাইলের ত্রাস মানিক নবী


 


 

নিজস্ব প্রতিবেদক ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করেছে মানিক নবী নামের এক সন্ত্রাসী। শুধু তাই নয় লোক দিয়ে মাদক কারবার, দিগুণ মুনাফায় সুদে টাকা দেওয়া টাকা দিতে দেরি হলেই তার লোকজন দিয়ে নির্যাতন চালানো, নতুন বাড়ি নির্মাণ কাজ করতে গেলে চাঁদা চাওয়া না দিলেই নির্যাতন চালানো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

সরেজমিনে ঘুরে জানা যায়, গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার সরকার বাড়ি এলাকার জাব্বার পাটোয়ারীর ছেলে মানিক নবী তার সহযোগী হিসেবে রয়েছেন একই এলাকার আজিজ, ফারুকসহ ৪০/৫০ জনের একটি সশস্ত্র দল যাদের কাজই হচ্ছে এলাকায় ত্রাস সৃষ্টি করা। পান থেকে চুন খসলেই সাধারণ মানুষের বাড়ি ঘরে হামলা চালানো। মতের অমিল হলে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো। তার ভিতরে আজিজ রয়েছেন মাদক কারবার পরিচালনা করার কাজে, ফারুক রয়েছে এলাকায় মানুষের ভিতরে আতংক সৃষ্টি করে সুদের টাকা দেওয়া দিতে দেরি হলেই তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো। তার এ দলে রয়েছেন সেক্টর ভাগ করা সন্ত্রাসী যারা এলাকায় নতুন বাড়ি নির্মাণ কাজ করতে গেলেই চাঁদা দাবি করা পেয়ে গেলে বেঘাত ঘটে না কাজে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই কাজে বাঁধা। ওয়ারিশ সুত্রে জমির মালিকও বনে যান তার সদস্যের লোকজন। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ চান স্থানীয় বাসিন্দারা। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী জানান, মানিক নবীর দল এতই ভাড়ি তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলাও যায়না। মামলা হামলার হুমকি ধামকি দিতে থাকে। এলাকায় তার রয়েছে ৪০/৫০ জনের সশস্ত্র দল। তাদের কাজই হচ্ছে এলাকায় নিরীহ মানুষের ওপর নির্যাতন চালানো। ও আতংক সৃষ্টি করা। তারা তার নির্যাতনের শিকার থেকে পরিত্রাণ চান। 

তার লোকজন দ্বারা নির্যাতনের শিকার ভুক্তভোগী শান্ত বলেন, সারাদেশের মতো রূপগঞ্জেও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া এরই প্রেক্ষিতে এলাকাবাসীর সাথে গিয়েছিলাম আজিজের বাসায় সেখানে এলাকাবাসী জানান আমাদের এলাকায় মাদক ব্যবসা চলবে না। এ কারণে সে আমার ওপর ক্ষিপ্ত হয়। তার বাসায় কে বা কারা গিয়েছে সে দেখে নিবে বলে হুমকি দেয় এরপর সে নিজেই তার বাসায় ভাংচুর চালিয়ে আমার ও এলাকার কয়েকজনের নামে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন। তার হাত এতই লম্বা তার বিরুদ্ধে কোন এ্যাকশন না নিয়ে উল্টো পুলিশ আমাদের হয়রানি করছেন। উল্টো প্রতিনিয়ত আতংকে থাকতে হয় আমাদের। 

রাকিবুল হাসান রাকিব নামের এক ছাত্রদল নেতা বলেন, এমপি সাহেবের স্বপ্ন বাস্তবায়নে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে এই মানিক নবী আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করে। রাতের আঁধারে নবী নিজের বাড়িঘর ভাংচুর করে সুকৌশলে আমাদেরকে হয়রানি করতে এমন অভিযোগ করেছে। 

রাসেল নামের আরেক ভুক্তভোগী বলেন, কিছুদিন আগে মানিক নবীর কাছ থেকে কিছু টাকা নেই সুদে। টাকা দিতে দেরি হওয়ায় তার বাহিনী দিয়ে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, মানিক নবীকে চিনিনা। নির্দিষ্ট কোন অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।